দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ৩ মার্চ, ২০২৬, ০৪:১৪ পিএম | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৪:১৪ পিএম
দিঘলিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

৩রা মার্চ সকাল ১১টায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ আলম।

‎‎আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর এই সভা আয়োজন করে। সভার শুরুতেই গত সভার রেজুলেশন পাঠ ও সভার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন।

‎সভায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে ইউনিয়নের বরাদ্দকৃত খাত থেকে মাইকিং, ওয়ার্ড সভা, উঠান বৈঠক, দিবস উৎযাপন, সারভাইভারদের সুরক্ষা ও সেবা প্রাপ্তিতে সহায়তাসহ মানব পাচারের বর্তমান প্রবনতা, ধরন বা কৌশলের উপর ভিত্তি করে কমিউনিটির সচেতনতা বৃদ্ধি এবং এ্যাডভোকেসির ক্ষেত্রগুলো চিহ্নিত করে দ্বিমাসিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়।

‎আলোচনা সভায় অংশ নেন ইউপি সদস্য কে এম আকবার আলী, মোঃ নাজমুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, হাফিজুর রহমান, সালেহা বেগম, পাখি বেগম, রুপা বেগম, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউনিয়ন সমাজ কর্মী ব্লু বিশ্বাস, স্বাস্থ্য সহকারী জিএম রিয়াজুল ইসলাম, শিক্ষক কেএম মশিউর রহমান, ইমাম মাওলানা আব্দুল্লাহ, ম্যারেজ রেজিষ্টার মওলানা মুজিবর রহমান, আনছার ভিডিপি ইউনিয়ন লিডার বোরহানুর রহমান, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুছ হাছিন রিপা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে