দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীর (৪৩) কে র্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর তার বাড়ির ৪০ বছর বয়সী এক নারী ভাড়াটিয়াকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।
ঘটনার পর চলতি বছরের ৭ জানুয়ারি ওই নারী বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর সোমবার র্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।