হিলি স্থলবন্দরে হলি উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৬:৫০ পিএম
হিলি স্থলবন্দরে হলি উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

দোল বা হোলি উৎসব উপলক্ষে আগামী ৪ মার্চ ২০২৬ তারিখে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের Hili Exporters' & Customs Clearing Agents' Association  এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সংগঠনের মেমো নম্বর HECCAA/Hili/HCC&FAA/BD/123/2025-26, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ ২০২৬ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারক-রপ্তানিকারকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে