নীলফামারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে 'বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এর আয়োজন ছিল। এটির আয়োজন করে নীলফামারী কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),নিরাপদ খাদ্য কতৃপক্ষ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। নীলফামারী কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি সাংবাদিক আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন, নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিনসহ জেলা,উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও সচেতন ব্যক্তিবর্গ। সভায় বক্তরা বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন প্রকার ভেজাল এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। যারা এদের সাথে জড়িত থাকবে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা জুড়ে কোথাও কোন ভেজাল এবং সিন্ডিকেটের তথ্য থাকলে প্রশাসনের প্রতি নজর দেওয়ার আহবান জানানো হয়। এছাড়াও সকল ব্যবসা প্রতিষ্ঠানে বাজার মূল্য তালিকা রাখার আহবান জানান বক্তরা। সেই সাথে ভোক্তা অধিকার বাস্তবায়ন জোড়দার করতে প্রতিনিয়ত বাজার মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করেছে কর্তপক্ষ।