পাবনায় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের আয়োজনে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির সহযোগিতায় জেলা লেভেল নেটওয়ার্কিং মিটিং মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঝলক মহিলা সংস্থা কার্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে সভাপতিত্ব করেন জেলা হিউম্যান রাইটস নেটওয়ার্কের চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মতীন খান। এমএসএফ’র জেলা মনিটরিং অফিসার সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক এ্যাড.টিপু সুলতান। স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আঃ রব মন্টু। আলোচনায় অংশ নেন,জেলা হিউম্যান রাইটস নেটওয়ার্কের কো-চেয়ারম্যান এ্যাড.কামরুন্নাহার জলি,প্রধান শিক্ষক হেলেনা খাতুন,হেনা গোস্বামী,খলিলুর রহমান,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও নেটওয়ার্কের সদস্য হেলালুর রহমান জুয়েল,সাংবাদিক তৌফিক হাসান,এ্যাড.রেখা প্রমুখ। সভায় দৈনিক নতুন বিশ্ববার্তার সম্পাদক শহিদুর রহমান শহিদ,সাংবাদিক অধ্যক্ষ আব্দুদ দাইন,সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী,জাহাঙ্গীর আলমসহ নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।