নেত্রকোনার কলমাকান্দায় মঙ্গলবার (৩ মার্চ) সকালে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই যুবককে ৯ কেজি গাঁজাসহ আটক করেছে। আটকরা হলেন মো. মহরম আলী (২৫) ও মো. সফিকুল ইসলাম (২৪)। তল্লাশিতে তাদের ঘরে স্কচটেপে মোড়ানো প্লাস্টিক বস্তার মধ্যে ৯ কেজি গাঁজা পাওয়া গেছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে মামলা করেছেন।