দিনাজপুরের চিরিরবন্দরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল ৪ মার্চ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর পুকুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয় ও উন্মুক্ত জলাশয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নির্দেশনায় ৩ শত ৩৪ কেজি পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় জেলা মৎস্য অফিসার মোঃ তারিফুর রহমান সরকার, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ডু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীসহ ইউপি চেয়ারম্যান, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। এরপর উপজেলার বিভিন্ন এতিমখানা, কওমী মাদরাসা ও প্রাতিষ্ঠানিক পুকুরে ছাড়ার মাছের পোনা সরবরাহ করা হয়।