চিরিরবন্দরে মরা মুরগী বিক্রি করার অভিযোগ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০২:০৮ পিএম
চিরিরবন্দরে মরা মুরগী বিক্রি করার অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন বাজারে মরা মুরগী বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনাটি গত ৩ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় উপজেলার বেলতলী বাজারে ঘটেছে। স্থানীয়রা জানায়, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের জনৈক মুরগীর খামার ব্যবসায়ী মরা মুরগী কয়েকটি বস্তায় করে এনে তারাবির নামাজের পর রাত ৯ টায় বেলতলী বাজারে সড়কের উপর কম দামে বিক্রি শুরু করে। এসময় স্থানীয় জনতা প্রতিবাদ জানালে মরা মুরগী বিক্রেতা সবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, তিনি পুলিশ পাঠান। তবে পুলিশ পৌঁছার পুর্বেই ওই মুরগী ব্যবসায়ী মরা মুরগীগুলো নিয়ে সুখীপীর বাজারের দিকে পালিয়ে যায়। ঘন্টাখানেক পর পুলিশ আসলেও সুখীপীর বাজারসহ কোথাও মুরগী ব্যবসায়ীকে পাওয়া যায়নি।  মুরগী ব্যবসায়ী জানায়, খামারে মুরগীগুলো খুব অসুস্থ হয়ে যাওয়ায় খামারেই জবাই করা হয়েছিল। গত ৩ দিন ধরে বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছিল। এ বাজারে আসাতে ঝামেলা করছে জনগণ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী বলেন, মরা মুরগী ও অসুস্থ্য মুরগী বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ। এ ধরনের কাজে কোন খামার মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর  ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে