বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০২:১০ পিএম
বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা রুই মাছের একটি চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (৪ মার্চ) সকালে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে মাছের চালানটি জব্দ করা হয়। পণ্যচালানটির  আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার মেসার্স সাজ্জাত এন্টার প্রাইজ  এবং  বন্দর থেকে ছাড় করনের কাজ করছিলেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স আলেয়া এন্টার প্রাইজ।  সামুদ্রিক মাছ পার কেজির মূল্য ৩৭ সেন্ট এবং রুই মাছ পার কেজি মূল্য ৫৬ সেন্ট । বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সামুদ্রিক মাছ ঘোষণা দিয়ে রুই মাছ আমদানি করেছে। এমন সংবাদে মাছবাহী ট্রাকে অভিযান চালিয়ে ১০ প্যাকেজে ৬০০ কেজি রুই মাছ আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি বাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে