হিলিতে দুইটি সেমাই কারখানায় জরিমানা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৩:০০ পিএম
হিলিতে দুইটি সেমাই কারখানায় জরিমানা

দিনাজপুরের হাকিপুর উপজেলা খট্রামাধবপাড়া ইউনিয়নে লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুইটি কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় তিনি চৌধুরী ডাঙ্গাপাড়ার আয়েশা-সালমা ও ভাই-বোন প্রোডাক্ট নামের দুইটি কারখানায় অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবেও বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে