পোরশায় আমচাষীদের প্রদর্শনীর উপকরণ বিতরণ

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ০৭:৪৫ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৩:২৯ পিএম
পোরশায় আমচাষীদের প্রদর্শনীর উপকরণ বিতরণ

নওগাঁর পোরশায় কৃষি অফিসের আয়োজনে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন প্রদর্শনীর ৬ জন আমচাষীর মাঝে উপকরণ গুলি বিতরণ করা হয়। এতে প্রত্যেক আমচাষীকে এমওপি সার-৯০ কেজি, জৈবসার-৪ বস্তা, ডিএপি-২ বস্তা, ইউরিয়া-২ বস্তা, জিপসাম সার-৫০ কেজি, জিংক-২ কেজি এবং ৬ বোতল করে কীটনাশক প্রদান করা হয়। উপকরণ বিতরণ করেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ। এসময় উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা নিয়ামতুল্লাহ্ ও আফজাল হোসেন সহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে