চিতলমারীতে কাঁচা বাজারের উদ্বোধন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৪:২৮ পিএম
চিতলমারীতে কাঁচা বাজারের উদ্বোধন

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রনিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত সদর কাঁচা বাজার এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৪ মার্চ) বেলা ১২ টায় উপজেলা সদর মাছ বাজার চান্দিনার পাশে, উপজেলা নির্বাহী  অফিসার মো: সাজ্জাদ হোসেন ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: সোয়েব হোসেন গাজী প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে