বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চরুখী মধ্যপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, পারুল (৫২) নামের এক মহিলা আহত ও অটোরিকশার চার্জর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মহিদুল হাসান (৩৫) লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী মোঃ আব্দুর রহিমসহ কয়েকজনের সঙ্গে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা বাদীর বাড়ির সামনে এসে কয়েকটি গাছ কেটে ফেলে। এসময় বাধা দিতে গেলে বাদীর চাচী মোছাঃ পারুল বেগমকে ইট দিয়ে আঘাতে আহত করে। বাদী আরোও বলেন, তাকে লাঠি দিয়ে মারধর করা হয়, তার বাড়িতে প্রবেশ করে টিন কেটে ক্ষতি সাধন করা হয়। একই সঙ্গে একটি অটোরিকশার চার্জার চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। আহত পারুল বেগমকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । উক্ত ঘটনার গাবতলী থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।