সরকারী লিজ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মৎস্যজীবিদের মানববন্ধন

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৭:২৮ পিএম
সরকারী লিজ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মৎস্যজীবিদের মানববন্ধন

বগুড়া জেলার গাবতলীতে সরকারীভাবে বিল লিজ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শত শত গরীব মৎস্যজীবি নারী পুরুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শেষে তারা নির্বাহ অফিসারকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। জানাগেছে, বগুড়ার গাবতলী উপজলার,ডঙর, আকন্দপাড়া এলাকায় ৬২ একর আয়তনের সরকারি একটি বিল রয়েছে। সেখানে এলাকার কয়েকশত গরীব মৎস্যজীবি জেলে মাছ ধরে বিক্রি করে তাদের জিবিকা নির্বাহ করে। এই বিলের পানি দিয়ে খরা মৌসুমে ফসলী জমি সেচ দেয়া হয়। এই বিলের পাড় থেকে ঘাস, কচুরীপানা কেটে গবাদি পশুর খাদ্য সংগ্রহ করে এলাকার কৃষকরা। এই বিল বিভিন্ন প্রজাতির পাখিদের অভয়াশ্রম হিসেবে পরিচিত।  পাখি অভয়াশ্রম হওয়ায় সেখানে বিভিন্ন প্রজাতির পাখিদের কলতানে মুখরিত হয়ে থাকে সারাক্ষণ। বিলটি সরকারিভাবে লিজ দেয়ার সিদ্ধান্ত হওয়ায এলাকার গরীব মৎস্যজীবি ও পাখিদের অভয়াশ্রম হুমকির মুখে পড়েতে যাচ্ছে। সরকারি ইজারা প্রদান কার্যক্রম বাতিলের দাবি জানিয়ে উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক ফজলে রাব্বী রতন,প্যানেল চেয়ারম্যান সঞ্জয় কুমার, আব্দুল হান্নান, নৃত্য মাস্টার, দিবাকর ঘোষ, শান্ত ঘোষ, হেলাল, আব্দুল আলীম, ইউপি সদস্য শাহিদা আক্তার লাকি, তপন মজুমদার, অলোক চৌধুরী, শান্ত, রিপন প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী অফিসারকে বিল বাতিলের একটি অভিযোগ পত্র দেয়া হয়। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। গাবতলী,বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির প্রধান সমন্বয়কারী, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে বারী রতন তিনি জানান, উক্ত বিলকে সরকারিভাবে সংরক্ষণের দাবী জানিয়ে ইতিপূর্বে পরিবেশ বন ও জলবায়ু  পরিবর্তন মন্ত্রণালয়ে আবেদন দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে