২০২৪-২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য হাটহাজারী উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। গত মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলা উদ্দিন সিকদার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক ছাত্রনেতা অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এর আগে উপজেলা জামায়াতের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম -৫ হাটহাজারী - বয়েজিদ (আংশিক) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ছিলেন।