পোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২৬২০টাকা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৭:৪৮ পিএম
পোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২৬২০টাকা

নওগাঁর পোরশা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ফিতরা নির্ধারন করা হয়েছে। মঙ্গলবার আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়াহ্ধসঢ়; মাদ্ধসঢ়;রাসার মুশরিফে ইফতা বিভাগের মুফতী আব্দুল আলীম, শিক্ষা সচিব মুফতী ফজলুল হক ও মুফতী মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এবং ফাতওয়া ও ইসলামী আইন গবেষনা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। এতে জানানো হয়েছে, এবারে বাজার মূল্য অনুপাতে খেজুর, কিসমিস, ভূট্টা, পনির এবং যবের ক্ষেত্রে এক সা’(৩ কেজি ২৭০ গ্রাম) বা তার সমপরিমান টাকা এবং গম বা আটার ক্ষেত্রে অর্ধ সা’ (১ কেজি ৬৩৫ গ্রাম) বা তার সমপরিমান টাকা ফিতরা আদায় করা যেতে পারে। সর্বদিক বিবেচনা করে সর্বনিম্ন ৮০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা ফিতরা আদায় করতে হবে বলে জ্ঞিপ্তিতে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, ২৫% বিক্রয়মূল্য বাদে প্রতিভরি স্বর্ণের জন্য ২.৫% হারে যাকাত আদায় করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে