জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, ঝুঁকি এড়াতে পেশাগত কারণে সংবাদকর্মীরা অনেক সময় অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করতে পারে না। সদ্য সমাপ্ত নির্বাচনের অনিয়ম নিয়ে সব খবর সংবাদপত্রে আসেনি। দেশের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন বলে এমন প্রত্যাশা করেন তিনি। বুধবার (৪ মার্চ) বাঘা হযরত আব্দুল হামিদ দানিশমন্দ (রহ.) কামিল মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ সব কথা বলেন। সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আব্দুলআলাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিল অুষ্টানে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং অনলাইন পোর্টালের সংবাদকর্মীরা।