চাঁদপুরে

আ'লীগের কার্যালয়ের সামনে শেখ হাসিনার পক্ষে ইফতার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ মার্চ, ২০২৬, ০৪:০০ পিএম | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০১:২৪ পিএম
আ'লীগের কার্যালয়ের সামনে শেখ হাসিনার পক্ষে ইফতার বিতরণ

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা কার্যালয়ের ভাঙ্গা ও পরিত্যক্ত স্থানে দাঁড়িয়ে রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত ভিডিও চিত্র প্রকাশ পায়। তাতে লেখা হয়, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সুজিত রায় নন্দীর সহযোগিতায় রিকশা চালক, ভ্যান চালক, দিনমজুর ও অসহায় মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছবিতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ভাঙ্গচুর করা কার্যালয়ের সামনে এভাবেই পথচারী দিনমজুরসহ রিকশা চালক, ভ্যান চালকের মাঝে আওয়ামী লীগের ইফতার সামগ্রিক দলের কয়েকজন নেতাকর্মী তুমি তো সময়ের মধ্যে তুলে দিয়ে তারা ওই স্থান ত্যাগ করেন বলে জানা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে