প্রশাসনের নেই কোনো তৎপরতা

বাজিতপুর ও কুলিয়ারচরে স্টীল বডি নৌকা দিয়ে বালু ফেলার হিড়িক

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৪:১৭ পিএম
বাজিতপুর ও কুলিয়ারচরে স্টীল বডি নৌকা দিয়ে বালু ফেলার হিড়িক

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ও হুমাইপুর ইউনিয়নের একটি নদী থেকে প্রায় এক মাস ধরে স্টীল বডি নৌকা দিয়ে বালু ফেলছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এই প্রভাবশালী মহলটি গত ফ্যাসিবাদ সরকারের আমলে অনেক সুবিধা নেয়। বর্তমানে সুবিধা নেওয়ার জন্য প্রায়ই ২০ থেকে ৩০ একর জমির মধ্যে বালি ফেলে আসছে। সে কাউকে তোয়াক্কা পর্যন্ত করছেন না। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগকে ফোন করা হলে এসম্পর্কে তিনি বলেন, হুমাইপুরে বালু এখন বর্তমানে বন্ধ রয়েছে বলে তিনি জানেন। অন্যদিকে কুলিয়ারচর পৌর শহরের মানিকদি ব্রীজের এ-পাড় ও ওপাড়ে জাতীয় নেতার জিল্লুর রহমান ব্রীজটি বর্তমানে বালু ফেলার কারণে হুমকির মুখে আছে। এই বালু ব্যবসায়ীরা প্রশাসনকে তোয়াক্কা করে না বলে অভিযোগ উঠেছে। কুলিয়ারচর উপজেলা প্রশাসনকে বিভিন্নবার এই প্রসঙ্গে বলা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।

আপনার জেলার সংবাদ পড়তে