উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিটি আইপি সদস্য আল-আমিন এর পরিচালনায় ব্রক্ষ্মরাজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদার সভাপতিত্বে সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন, কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মোঃ আলকাজ আলি। এসময় শিক্ষক, এনজিও কর্মী, সমাজসেবক, ইমাম, সরকারী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিগত মিটিংয়ের সিদ্ধান্ত সমূহ পর্যালোচনা, মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যোগ সমূহ এবং প্রচার প্রচারনা সহ সারভাইভারদের সুরক্ষা এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে বরাদ্ধকৃত বাজেট ব্যয় প্রসঙ্গে আলোচনার পাশাপাশি দ্বিমাসিক কর্মপরিকল্পনা তৈরী ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তি রায় ও কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান আকন্দ। উল্লেখ্য, আশ্বাস প্রকল্প সুইজারল্যান্ড অ্যাম্বাসিডরের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে ।