কিশোরগঞ্জ থিয়েটার ফোরাম (কেটিএফ) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৫টায় কিশোরগঞ্জ শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মাহফিল। কেটিএফ’র সভাপতি এ.কে.এম মীর আশরাফুল হক চঞ্চলের সভাপতিত্বে ও নাট্যকার আ. ওয়াহাবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংস্কৃতিকর্মী আবু জাবিদ ভূইয়া সোহেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার তানিয়া ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: কামরুন্নাহার লুনা, শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক অসীম সরকার বাঁধন, প্রবীণ বেতার ও টিভি শিল্পী আবুল হাসেম, নাট্যকর্মী আতাউর রহমান মিলন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, শিল্পী কাজল দেব, কেটিএফ এর সভাপতি মন্ডলীর সদস্য মো. হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম রুয়েল, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুব্রত দে টুনটুন, শিক্ষা, আইসিটি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাতুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দেবাশীষ সাহা আকাশ, দপ্তর সম্পাদক সাইমন আহমেদ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া খান মিল্কী, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন খান বাবুল, মতিউর রহমান। পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন লেখক ও গবেষক মাও. আমিনুল হক সাদী। এ সময় কেটিএফ এর সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ইফতারের পর কেটিএফ এর সদস্যবৃন্দ ও সংস্কৃতি কর্মীদের সাথে কিশোরগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো: মাজহারুল ইসলামের সাথে মতবিনিময়ের কথা রয়েছে।