রাউজানে বিট পুলিশিং ও মতবিনিময় সভা

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৮:৫৮ পিএম
রাউজানে বিট পুলিশিং ও মতবিনিময় সভা

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন পিপিএম। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি দীপ্তেশ রায়, সমাজসেবক মোহাম্মদ হারুন, মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ ফরিদুল ইসলাম, আজগর হোসাইন, আবু মোহাম্মদ সাহেম চৌধুরী, আবদুল কাদের, লোকমান মেম্বার, আনোয়ার শাহ, জাহানারা বেগম, গোলাপী বড়ুয়া, তাহেরা মহরম, আকতার হোসেন, মোহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। এ সময় মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে