রাউজানে ঐতিহাসিক বদর দিবস পালন

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৮:৫৯ পিএম
রাউজানে ঐতিহাসিক বদর দিবস পালন

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজানের ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন শাখার আয়োজনে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা (দক্ষিণ)-এর সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য, ঐতিহাসিক বদর দিবস এবং হযরত মওলা আলী (রা.)-এর স্মরণে ১২ রমজান, সোমবার পূর্ব গুজরার খানকায়ে কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া কমপ্লেক্সে আলোচনা সভা, ইফতার ও দাওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার শাখার কর্মকর্তা মো. লোকমান হাকিম। গাউসিয়া কমিটি দক্ষিণ রাউজান শাখার সভাপতি ও শাখার সভাপতি একেএম জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম. বেলাল উদ্দিনের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ রাউজান শাখার সহ সভাপতি হযরত মাওলানা শওকত হোসেন রেজভী। তকরীর করেন মাওলানা শেখ আনছার আলী শাহ (রহ.) শাখার সভাপতি উপাধ্যক্ষ হযরত মাওলনা বেলাল উদ্দিন আলকাদেরী, নুরে মদিনা হজ কাফেলার পরিচালক ও গাউসিয়া কমিটির কর্মকর্তা হযরত মাওলানা আশেকুর রহমান, তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা আবদুল্লাহ আল নোমান, হযাতর মাওলানা আজাদ, হযরত মাওলানা নুর মোহাম্মদ, হাফেজ শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা গাউসিয়া কমিটির সদস্য মোহাম্মদ হানিফ, মধ্যপ্রাচ্যের বেনিয়াজ শাখার সভাপতি মো. নেছার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজুল ইসলাম চৌধুরী, বেনিয়াজ শাখার উপদেষ্টা মো. সুলতান আহমেদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নাজিম উদ্দিন, হাপেজ মোহাম্মদ নোমান, হাফেজ মো.আজাদ, মো.শাকিল, মো.তসলিম উদ্দিন, জাবেদ হাসান মান্নান, শফিউল ইসলাম, রবিউল আলম রুবেল, মো. তৈয়ব চৌধুরী, মো.আজম আলী, সাংবাদিক একে বাবর, মো. সোহেল, মোহাম্মদ আলী সওদাগর, মো.এসকান্দর, মোহাম্মদ হোসেন, ফয়সাল আহমেদ, মো.হৃদয়, মো.জুয়েল, সিফাত, মো.মুরাদ, সাকিব, রাকিব, সায়েম, রাসেল, তারেক, রওহমান, রমজান, সালাউদ্দিনসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে