কিশোরগঞ্জে একাত্তরের এই দিনে উড়েছিলো স্বাধীন বাংলার পতাকা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ১১:৩৭ পিএম
কিশোরগঞ্জে একাত্তরের এই দিনে উড়েছিলো স্বাধীন বাংলার পতাকা

কিশোরগঞ্জে ১৯৭১ সালের ৬ মার্চ সর্বপ্রথম স্বাধীন বাংলাশেশের পতাকা উত্তোলন করেন অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কামরু। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করার পর তদানীন্তন ছাত্রনেতা প্রয়াত সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেন ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে আসেন। পরবর্তীতে তিনি পতাকার এ ডিজাইন গোপনে অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন। এ ডিজাইন পেয়ে কামরুজ্জামান কমরু শহরের রথখলার মর্ডান টেইলার্সের মালিক ময়না খলিফাকে দিয়ে ১টি পতাকা তৈরি করান । সুপারি গাছ বেয়ে শহরের কালীবাড়ি মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে ৬ই মার্চ কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা  কামরুজ্জামান কমরুর ভাই মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান জাসাসের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রিপন বলেন, ৬ই মার্চ কিশোরগঞ্জে সর্বপ্রথম  স্বাধীন বাংলার পতাকা উত্তলন করেন আমার ভাই কামরুজ্জামান কমরু।১৯৭১ এর ২ মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করার পর তৎকালীন ছাত্রনেতা আলমগীর হোসেন (সাবেক এমপি)  ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে গোপনে তৎকালিন সাহসী ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কে দেন । এরপর কামরুজ্জামান কমরু শহরের রথখলাস্থ মর্ডান টেইলার্স এর মালিক ময়না খলিফাকে দিয়ে ১টি পতাকা তৈরি করান । ৬ই মার্চ সুপারি গাছ বেয়ে কালীবাড়ি মোড়ের জনৈক রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু  উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা । ঐ সময় সাথে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন (পান দোকানদার), এবং উল্কা হোটেলের কর্মচারী জনৈক মিস্ত্রি মিয়াসহ আরও অনেকেই।

আপনার জেলার সংবাদ পড়তে