কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৪:১৩ পিএম
কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন সহ একদল পুলিশ গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছয়সুতি ইউনিয়নের শ্যামাইকান্দি এলাকা হতে ১৬ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ভৈরব কালিকাপ্রসাদ শ্রীমতিরচর এলাকার পিতা মৃত এলাগাজীর ছেলে মো. বাবু মিয়া (৪৬) ও কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের শ্যামইকান্দি গ্রামের কেলু মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) কে গ্রেফতার করেছে। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুই মাদক কারবারিকে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মুঞ্জুরুল হককে ফোনে এ তথ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে