বাজিতপুরে ফুটপাতে দোকান বসার কারণে জনদুর্ভোগ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৪:১৪ পিএম
বাজিতপুরে ফুটপাতে দোকান বসার কারণে জনদুর্ভোগ

আজ শুক্রবার ১৬ রমজান। প্রথম রমজান থেকে বাজিতপুর বাজারে সকাল থেকে রাত অবদি পর্যন্ত ফুটপাতে দোকান বসার কারণে জনগণ চলাচল করতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছে। বিশেষ করে এই ভীড়ের কারণে অনেক সময় মহিলাদের ব্যাগ থেকে টাকা ছিনতাই সহ নানা অপরাধ সংঘটিত হয়ে আসছে। প্রশাসন নামে মাত্র সিনেমা হলে দুজন লোক বসিয়ে যানজট ভাঙ্গার উদ্যোগ নিয়েছেন। যা কিনা বাজিতপুর বাজারে চলাচল গামী হাজার হাজার জনতা চলতে গিয়ে জনদুর্ভোগে পরিণত হচ্ছে। উপজেলা প্রশাসনকে সাংবাদিকরা ফোন দিলে এর কোন বিহীত ব্যবস্থা নেই। থানার ওসি এস.এম শহিদুল্লাহকে একদল সাংবাদিক আজ শুক্রবার বিকেলে ফোন করলে তিনি বলেন, বাজারে দুইজন পুলিশ কর্তব্যরত অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনতা বলেন, মাঝে মধ্যে বাজার মনিটরিং হয়। কিন্তু ফুটপাতে বসা দোকানদার উঠানোর কোন ব্যবস্থা করতে না প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে