কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দে অবস্থিত আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলুর ফুফাতো ভাই সমাজকর্মী মুশফিকুল সিরাত এর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আলমগীর সিটির কনভেনশন হলে মুশফিকুল সিরাতের স্মরণ সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী, আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক কিশোরগঞ্জ পৌরসভার মেয়রপ্রার্থী শফিকুল আলম শিপলু, ক্যাপ্টেন অব সালাহ উদ্দিন আহমেদ সেলু, নান্দাইল উপজেলার সাবেক চেয়ারম্যান স্বপন চৌধুরীসহ মরহুমের আত্নীয় স্বজন বন্ধুবান্ধব ও পরিবারবর্গ। পরে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন গাইটাল আন্তবাস টার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব মাও খন্দকার ফখর উদ্দিন আহমেদ। আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু বলেন,মুশফিক আমার ফুফাতো ভাই হলেও সে ছিলো আমার আপন ভাইয়ের মতই। তার চলাফেরা ও বেড়ে ওঠা আমাদের এখানেই। আজকের এই ইফতার মাহফিল হওয়ার কথা ছিলো আমাদের পরিবারবর্গদের নিয়ে আমাকে ঘিরে। আমার একটি আশা আগামীর পরিচ্ছন্ন কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী হিসেবে আমাদের আত্নীয় স্বজনদের সাথে নির্ধারিত ইফতার মাহফিল করবো দিন তারিখ ছিলো আজকেই কিন্ত ভাগ্যর নির্মম পরিহাস নিয়তিকেই মেনে নিতে হয়। সবাই যখন ইফতার মাহফিলে একত্রিত হয়েছি কিন্ত আমাদের মুশফিকুল সিরাত নেই শুধু। তার এই শোককে শক্তিতে পরিণত করুন। আমাদের পরিবারে বাবা হারানোর পর চাচাসহ এগারোজনকে অকালেই হারিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ মরহুম মুশফিকুল সিরাতসহ আমাদের সকল প্রয়াতদেরকে বেহেশত নসীব করুন আমিন।