সারা দেশের ন্যায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আজ রবিবার দুপুর ১২ টায় বাজিতপুর- নিকলী- কুলিয়ারচরে আন্তজার্তিক নারী দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এরি ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগের সভাপত্তিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সেই আলোচনা সভায় নারীদের অধিকার, নারী নির্যাতন, ধর্ষণ বন্ধের জন্য সকল কে আহ্বান জানানো হয়। এ দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকারের সভাপত্তিত্বে আলোচনা সভার অনুষ্টিত হয়েছে। অন্য দিকে নিকলী উপজেলায় ও অনুরুপ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বাজিতপুর মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম সহ সকল অফিসার, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।