মাদক মামলার আসামি ইয়াবা কামরুল রাজধানীর উত্তরায় গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৭:৫১ পিএম
মাদক মামলার আসামি ইয়াবা কামরুল রাজধানীর উত্তরায় গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামরুল মাতুব্বর ওরফে ইয়াবা কামরুল (৩৮)’কে ডিএমপি, ঢাকার উত্তরা পূর্ব থানাধীন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জসিমউদ্দীন এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (০৮ মার্চ) রাতে র‌্যাব-১০, সিপিএসসি কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল এবং র‌্যাব-১ এর সহযোগীতায় ডিএমপি, ঢাকার উত্তরা পূর্ব থানাধীন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক জসিমউদ্দীন এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার সদরপুর থানার জিআর মামলা নং- ১৭৭/১৬, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ৯(খ) এর ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ড ও ১৯(৪) ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড এবং ফরিদপুর জেলার সদরপুর থানার জিআর মামলা নং- ৯০/২২, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১০(ক) এর ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি কামরুল মাতুব্বর ওরফে ইয়াবা কামরুল (৩৮), পিতা- মৃত ইসডু মাতুব্বর, গ্রাম-চর আড়িয়াল খাঁ, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে