সারা দেশের মসজিদগুলোর তালিকা প্রস্তুত এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য প্রেরণের জন্য সরকারের থেকে আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে সেচ্ছাসেবী যুব সংগঠক ভিডিপি সদস্য মো:আমিনুল হক সাদী কিশোরগঞ্জ জেলা সদরের মডেল মহিনন্দ ইউনিয়নের গোয়ালাপাড়া, নয়াপাড়া, কাশোরারচর এলাকার ৩ ও ৫ নং ওয়ার্ডে অবস্থিত মসজিদসমুহের তথ্য সংগ্রহ করে ইফার সংশ্লিষ্টদের কাছে জমা দিয়েছেন। নয়াপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আবুল হাসেম বলেন, সেচ্ছাসেবী যুবসংগঠক বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী আমাদেরম সজিদের খতিব,ইমাম,মুয়াজ্জিন ও খাদেমের নাম এবং এন আইডি কার্ড সংগ্রহ করেছেন। বর্তমান সরকারের এই উেেদাগকে আমরা স্বাগত জানাই। সেচ্ছাসেবী যুব সংগঠক আমিনুল হক সাদী বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে সকল মসজিদের তালিকা প্রস্তুত এবং মসজিদে কর্মরত খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের তথ্য প্রেরণের জন্য এতদসাথে একটি ছক সংযুক্ত করা হয়।এমতাবস্থায় সম্পুর্ণ বিনামূল্যে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত সকল মসজিদের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুতকরতঃ আগামী ২ মার্চের মধ্যে মসজিদের তথ্য সংগ্রহ করে তালিকা ইফার মহিনন্দ ইউনিয়নের দায়িত্বশীল মাও মাহতাব উদ্দিন এর কাছে জমা দেই। মাও মাহতাব উদ্দিন বলেন, সংগ্রহকৃত তালিকা জমা নিয়ে ইফার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। খুব শিঘ্রই সম্মানী কার্যকরী হবে।