পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

এফএনএস বিনোদন: | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০১:৫২ পিএম
পপতারকা রিহানার বাড়ি লক্ষ্য করে গুলি, আটক এক নারী

আমেরিকান পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে এক নারী সন্দেহভাজন রিহানার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

পুলিশ জানায়, গতকাল রোববার দুপুর ১টা ২১ মিনিট নাগাদ বাড়ির উল্টো দিকের রাস্তায় একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি চালানো হয়। একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়।

ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০ বছর বয়সী এক নারীকে আটক করে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তবে এখনো রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র : রয়টার্স

আপনার জেলার সংবাদ পড়তে