চাটমোহরে ২২ জন নারীকে সম্মাননা প্রদান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০২:৫৭ পিএম
চাটমোহরে ২২ জন নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাটমোহরে ২২ জন গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত রবিবার (৮ মার্চ) সকালে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএফের জেলা মনিটরিং অফিসার সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ ও প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল। অনুষ্ঠানে গ্রামীণ অঞ্চলে নারী নেতৃত্ব প্রতিষ্ঠা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ সমতা রক্ষায় সক্রিয় অবদান রাখায় উপজেলার বিভিন্ন গ্রামের এই ২২ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে