আনসার ভিডিপি সদস্য যুব সংগঠক সাদীর সাহসিকতার গল্প

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৪:৩৬ পিএম
আনসার ভিডিপি সদস্য যুব সংগঠক সাদীর সাহসিকতার গল্প

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি’র সদস্য যুব সংগঠক মো.আমিনুল হক সাদী । যুব নেতৃত্বের সহজাত তাঁর মধ্যে ছিল কৈশোর থেকেই। মেধা দক্ষতা ও সদিচ্ছা থাকলে কন্টকভরা পথেও হাটতে পারেন অনায়াসে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ আনসার ভিডিপির সদস্য মো. আমিনুল হক সাদী । পিতা মো.নুরুল হকও ছিলেন একজন আনসার ভিডিপির নিরলস কর্মী। সাদী কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের মাধ্যমে ২০০৭ সালে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে সফলতা কুড়িয়েছেন।  সমাজকর্মে পেয়েছেন পুরস্কারও সনদ। দীর্ঘ পথের এই পথচলায় সফল যুব সংগঠক হিসেবে কাজের পাশাপাশি সংসারের উন্নতির যোগান দিতে হয়েছেন উদ্যোক্তাও। বর্তমানে তিনি একজন সফল যুব উদ্যোক্তা। কৃষিতেও সফল তিনি। সদর উপজেলা কৃষি অফিস হতে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করে নিজস্ব  ভূমিতে বিভিন্ন জাতের ফসল পারিবারিক পুষ্টি বাগানও করেছেন। যুব উন্নয়ন  অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহণ করে নিজে  স্বাবলম্বি হয়েছেন এবং এলাকার হত-দরিদ্র শিক্ষিত বেকার যুবক-যুবতিদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলার লক্ষ্যে প্রশিক্ষণসহ নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ,ফ্রি ম্যাডিকেল ক্যাম্পসহ নানান সামাজিক সাংস্কৃতিক  সংগঠন তৈরি করে বিরল নেতৃত্ব প্রতিষ্ঠান করেছেন। গড়ে তোলেছেন যুব উন্নয়ন নামে একটি সেচ্ছাসেবী সংগঠনও। তার সংগঠনের সদস্যরাও সমাজে দৃষ্টান্ত রাখছেন। এছাড়াও করোনাকালীন টিকাদান কর্মসূচির ফ্রি নিবন্ধন করে দিয়েছেন। সাম্প্রতিককালে টাইফয়েড টিকাদানেও উদ্ধুদ্ধ ও ফ্রি টিকার নিবন্ধন করে দিয়েছেন। একাধারে তিনি প্রশিক্ষণ প্রাপ্ত হিসেবে যুব নেতৃত্বে সহযোগিতা করেন। এখানেই যেন তিনি দমে যাননি। পরিচিতি পেয়েছেন সমাজসেবক হিসেবেও। সমাজের দরিদ্র বেকার যুব সম্প্রদায়কে একসঙ্গে সমবেত করে উৎসাহ দেন সামাজিক উন্নয়ন সাধিত করতে। এতে আগ্রহী হয়ে অনেকে ইতোমধ্যেই উদ্যোক্তা হবার পথ বুনছেন। আগ্রহ ও চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি স্মরণ রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়ে যাচ্ছেন আমিন সাদী । মহিনন্দ ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, তিনি ইউনিয়নেরসহ বিভিন্ন উপজেলার যুব নারী ও যুব পুরুষদেরকে সাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ও উঠান সভা করে থাকেন। উনি নিজ দায়িত্বে আমার উপস্থিতিতে  তার যুব প্রশিক্ষণ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রে দরিদ্র পরিবারের প্রশিক্ষণপ্রাপ্তদের নিজ খরচে নানা উপহার দিয়েছেন। তাছাড়া তিনি আমার আওতাধীন ওয়ার্ডের কয়েকটি স্থানে যুব প্রশিক্ষণ দিয়ে সমাজ সচেতনতা সৃষ্টি  করেন। একটি বেসরকারি পাঠাগার প্রতিষ্ঠা করে এতে ৫ হাজার বই সংগ্রহ করে গ্রামে জ্ঞানের আলো বিকিরণ করছেন। তাঁর এমন কাজে এলাকার সাধারণ মানুষ উপকৃত হয়েছে বলে আমি মনে করি।

কিশোরগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোবারক হোসেন বলেন, আমিন সাদী ভাই আমাদের একজন প্রশিক্ষিত ভিডিপি সদস্য। আমাদের সফটওয়্যারের অনলাইন নিবন্ধিত তালিকায় বিস্তারিত দেওয়া আছে। আমি এই উদ্যামী উদোক্তার ভবিষ্যৎ জীবনে আরও  সাফল্য কামনা করি।

আপনার জেলার সংবাদ পড়তে