বাজিতপুর সম্ভাব্য মেয়র প্রার্থীর ইফতার মাহফিল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৪:৫৭ পিএম
বাজিতপুর সম্ভাব্য মেয়র প্রার্থীর ইফতার মাহফিল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ওয়াছ উদ্দিন। গত শনিবার পৌর শহরের ভাগলপুর (রশি) মার্কেটে এই ইফতারের আয়োজন করেন। সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ওয়াছ উদ্দিন বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। আপনারা যদি আমাকে চান তাহলে আমি বাজিতপুর পৌর সভার প্রায় লক্ষাধিক মানুষের সেবা করতে চাই। তিনি বলেন, আপনারা তো পুরাতনকে দেখেছেন এবার নতুনদের নিয়ে চিন্তা ভাবনা করুন। এসময় উপস্থিত ছিলেন, কালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসরুল আনোয়ার, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন লিটন, ইরফানুল হক সেতু, মো: খলিলুর রহমান, সাংবাদিক হোসেন মাহবুব কামাল, মো: সালাউদ্দিনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে