আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক আসন্ন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী শিল্পপতি মো: শফিকুল আলম শিপলু'র সহযোগিতায় কুয়েত সরকার কর্তৃক জাকাত ফান্ড থেকে অসহায় মানুষের দানকৃত অর্থ বিতরণ করা হয়েছে। আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু জানিয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার কয়েক শত লোকদের মধ্যে জনপ্রতি ৮ হাজার টাকা করে এসব অর্থ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।