কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ০৯ মার্চ ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন শাখা এই ইফতার মাহফিলের আয়োজন করে।
জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মকবুল হোসেন এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্টেটারী
মাওলানা মো: আব্দুল হামিদ মিয়া, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ
মাওলানা মো: আলতাফ হোসাইন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাময়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।” তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, আল্লাহর রাসূল (সা.) রমজান মাসে নির্ঘুম রাত কাটাতেন। তিনি বলেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের অন্যতম উপায় হলো মানুষকে খাদ্য দান করা এবং এমন সময়ে নামাজ আদায় করা, যখন মানুষ ঘুমিয়ে থাকে।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান সরকার বলেন, পবিত্র কোরআনের নির্দেশনায় জীবন গড়তে হবে। রাষ্ট্র থেকে শুরু করে সকল পর্যায়ে কোরআনের সনদ বাস্তবায়ন করতে হবে।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) ১০ বছর মদিনা সনদে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমাদেরও সেই সনদ বাস্তবায়ন করতে হবে। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।