ফুলবাড়ীতে এনসিপির জাতীয় শ্রমিক শক্তির ইফতার

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ১২:২৭ এএম
ফুলবাড়ীতে এনসিপির জাতীয় শ্রমিক শক্তির ইফতার

জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার ফুলবাড়ী উপজেলা শহরের শহীদ লুৎফর রহমান সরণি সংলগ্ন উপজেলা এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু, বিশেষ অতিথি ফুলবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, এনসিপি সদস্য আহম্মদ আলী, যুব শক্তির সদস্য সচিব আব্দুল হাই সিদ্দিকীসহ এনসিপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইফতার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক শক্তির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক খলিলুর রহমান। এতে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। ইফতার মাহফিলটিতে শ্রমিকসহ স্থানীয় অনেকে অংশগ্রহণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে