আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০১:১৯ পিএম
আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে পরিষদ মাঠে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হকের সঞ্চালনায় আলোচনা সভা শেষে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা দুর্যোগে করণীয় শীর্ষক বিশেষ মহড়া উপহার উপস্থাপন করেন। এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রাণীসম্পদ বিভাগের ডাঃ মোঃ আবদুল্লাহ, সমাজসেবা অফিসার মোঃ আবু তাহের, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা এ. এম আরিফুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ এবং লিডার মোঃ কামাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া তাসনিম ও মিজওয়ানা জান্নাত মিনু প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে আগত বক্তারা দুর্যোগ কি ও দুর্যোগ হলে কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি ও পরবর্তী করনীয় নিয়েও আলোচনা হয়। কোন দুর্যোগ বিষয়ে পূর্বাভাস পাওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারের মাধ্যমে  জনসচেতনা বৃদ্ধির পরামর্শ প্রদান করা হয়। বিপদ সংকেত পাওয়া মাত্র প্রয়োজনীয় কাগজ পত্র, টাকা পয়সা, গুরুত্বপূর্ণ দ্রব্যসামগ্রী, পশুপ্রাণী ও পরিবারের বয়ষ্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাহাদেরকে নিয়াপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। ভূমিকম্পন, ঘূর্ণিঋড় ও জলোছ্ছাসে ক্ষতিগ্রস্থ ব্যক্তি যাতে শুধু এনজিও এবং সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে অন্যকে সাহায্য করে সেই সব বিষয়ে পরমর্শ প্রদান করা হয়। শুধু মাত্র রিলিফের মূখাপেক্ষী না হয়ে নিজের পায়ে দাঁড়াতে সচেষ্ট হতেও পরামর্শ প্রদান করা হয়। মূলত: দুর্যোগ পূর্ববর্তি প্রস্তুতি ও পরবর্তী করনীয় নিয়ে সতর্কতা অবলম্বন ও জন সচেতনতা বাড়াতেই দিবসটি উদযাপিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে