বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচরে দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০১:৩৩ পিএম
বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচরে দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শহিদুল ইসলাম সোহাগ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মো: রেজাউল হক। আলোচনা সভায় বর্তমানে দূর্যোগ প্রস্তুতি কিভাবে নিতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয়। বিশেষ করে দমকল বাহিনী দূর্যোগের সময় কিরকম প্রস্তুত নিতে হয় সে বিষয়েও জনগণও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের সে বিষয়ে শেখানো হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আশরাফুল আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা, মো: জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী রাতুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শাখাওয়াত হোসেন, সাংবাদিকবৃন্দ সহ আরও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে