নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৪:০১ পিএম
নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

“দুযোর্গ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদের সামন থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে দুর্যোগ মোকাবেলায় অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শাহাদৎ হোসেন, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে