চাকা সংকটে থমকে যাচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৪:০৩ পিএম
চাকা সংকটে থমকে যাচ্ছে সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন

দেশের সর্বৃবহৎ রেলওয়ে মেরামত কেন্দ্র সৈয়দপুর রেলওয়ে কারখানা বর্তমানে তীব্র চাকা সংকটে ভুগছে। প্রয়োজনীয় রেলওয়ে কোচ ও ওয়াগনের চাকা সরবরাহ না থাকায় কারখানাটির নিয়মিত মেরামত ও উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কারখানা সূত্রে জানা গেছে,বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কোচ ও ওয়াগনের মেরামত কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে শুধুমাত্র চাকার অভাবে। ফলে অনেক কোচ নির্ধারিত সময়ের মধ্যে লাইনে ফিরতে পারছে না। এতে ট্রেন পরিচালনায়ও চাপ তৈরি হচ্ছে।

কারখানার একাধিক প্রকৌশলী জানান, একটি কোচ বা ওয়াগন সম্পূর্ণ মেরামতের জন্য নতুন বা মানসম্মত চাকা অপরিহার্য। কিন্তু বর্তমানে প্রয়োজনের তুলনায় চাকার সরবরাহ অনেক কম। ফলে কিছু কোচের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও শুধু চাকা না থাকায় তা হস্তান্তর করা যাচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদেশ থেকে চাকা আমদানি ও সরবরাহের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন চালান এসে পৌঁছালে সংকট অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় শ্রমিক নেতারা বলছেন, কারখানার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে হলে নিয়মিত যন্ত্রাংশ সরবরাহ নিশ্চিত করা জরুরি। অন্যথায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই রেলওয়ে কারখানার উৎপাদনশীলতা কমে যাবে।

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত এই কারখানাটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ট্রেনের কোচ ও ওয়াগন মেরামত ও সংস্কারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। তবে সাম্প্রতিক চাকা সংকটের কারণে এর কার্যক্রমে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কারখানার একাধিক প্রকৌশলী জানান, একটি কোচ বা ওয়াগন সম্পূর্ণ মেরামতের জন্য নতুন বা মানসম্মত চাকা অপরিহার্য। কিন্তু বর্তমানে প্রয়োজনের তুলনায় চাকার সরবরাহ অনেক কম। ফলে কিছু কোচের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও শুধু চাকা না থাকায় তা হস্তান্তর করা যাচ্ছে না।

চাকা সংকটের বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক ( ডিএস) শাহ সুফী  নুর মোহাম্মদ এর সাথে কথা হলে তিনি জানান, চাকা সংকট রয়েছে তবে সমাধান করার প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে