কালাইয়ে মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের উদ্বোধন

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৪:০৮ পিএম
কালাইয়ে মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের উদ্বোধন

জয়পুরহাটের কালাইয়ে আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় আলী যাকের মুক্তিযুদ্ধে গ্রন্থপাঠ উদ্দ্যোগে কর্মসূচির উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠাগারের প্রতিষ্ঠাতা   ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মজিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  উড বেজার স্কাউট লিডার শাপলা পারভীন, কালাই উপজেলা স্কাউটসের সহকারি কমিশনার ও বোড়াই সরকারি প্রাথমিক  শিক্ষক মহসিনা খাতুন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার স্কুল পর্যায়ে ৫জন এবং ৫ জন কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীকে নির্বাচিত গ্রন্থ পাঠের উদ্দেশ্যে বিতরণের করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে