ভালুকা উপজেলায় দুলাল রবিদাস নামে এক মাদক সেবীকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় পৌরসদরের ৩নং ওয়ার্ড মুচারভিটা থেকে দুলাল রবি দাসকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা সহকারী কমিশনার ভুমি মো ঃ ইকবাল হোসেন তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্টেট উপজেলা সহকারী কমিশনার ভুমি মো ঃ ইকবাল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স আবস্থায় রয়েছে। উপজেলা মাদক বিরোধী অভিযান সবসময় চলবে। মাদকের বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।