ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬খ্রি. পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা পরিষদ চত্তরের সামনে অগ্নি নির্বাপক ও উদ্ধার মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস দল। পরে উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও কৃষি অফিসার ইমরান বিন ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
“ দুর্যোগ প্রস্তুতীতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, উপজেলা ফায়ার ষ্টেশন মাষ্টার মুর্তাজা ফকির, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল, আব্দুস ছালাম মোল্যা ও রেডক্রিসেন্ট কর্মী আসলাম মোল্যা প্রমূখ।
উল্লেখ্য, দিবসে অগ্নি নির্বাপক ও উদ্দার মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল। তারা অগ্নিকান্ড থেকে মানুষের জানমাল নিরাপত্তা ও রক্ষার কলাকৌশল সহ বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।