সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ ক্যাম্পাসে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, সিলেট-এর কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ।
এ সময় আরও বক্তব্য দেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও ইমরান ইমনসহ অন্যরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান এবং একই সঙ্গে চ্যালেঞ্জিং পেশা। রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। একজন সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। প্রতিকূলতার মধ্যেও সত্যের পক্ষে কলম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে জনমত গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন বক্তারা।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমীন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য শাহ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, মেহেদী হাসান তানিম, আব্দুল হান্নান সৌরভ, সাজ উদ্দিন, সাইফুল্লাহ বিন মোস্তফা, জুবায়ের আহমদ শফি, সাঈম বিন আব্বাস ও আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।