চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সার ব্যবসায়ী (ডিলার) নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম, রুপম এন্টার প্রাইজের প্রতিনিধি অ্যাডভোকেট ফিরোজ আলী, যাতাহারার বিএডিসি ডিলার রুহুল আমিনসহ অন্যরা। প্রধান অতিথি মিজানুর রহমান এমপি সভায় সার ডিলারদের উদ্দেশ্যে জানান কৃষকদের মধ্যে সার বিতরনে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা নির্দেশ দেন তিনি।