ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের বিশেষ উপহার দিচ্ছে বিসিবি

এফএনএস স্পোর্টস
| আপডেট: ১০ মার্চ, ২০২৬, ০৮:০০ পিএম | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৮:০০ পিএম
ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের বিশেষ উপহার দিচ্ছে বিসিবি

বর্তমানে দেশের জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন আন্তর্জাতিক সিরিজ নিয়ে। কেননা আজ বুধবার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ শেষেই ছুটিতে যাবেন ক্রিকেটাররা। তার আগে গতবারের মতো এবারো বিসিবি’র কাছ থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা। সবমিলিয়ে ৩০ জন ক্রিকেটারকে দেয়া হবে ঈদ উপহার। একইসঙ্গে ক্রিকেটারদের স্ত্রীদের জন্যও থাকছে উপহার আর সন্তানদের জন্য থাকছে চকলেটস। জনপ্রতি বাজেট জানা গিয়েছে ১০ হাজার টাকা। কোচিং স্টাফের সদস্য থেকে শুরু করে দলের টিম বয়দের জন্যও থাকছে ঈদ উপহার। এদিকে পাকিস্তান সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। গেল বছরের অক্টোবরের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। একইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় লম্বা সময় ধরে টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

আপনার জেলার সংবাদ পড়তে