কয়রায় বজবুজা খালের পুনঃ খননের উদ্বোধন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৮:১৬ পিএম
কয়রায় বজবুজা খালের পুনঃ খননের উদ্বোধন

কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বজবুজা খালের পুনঃ খননের উদ্বোধন করা হয়েছে।  নব পল্লক সিএনআরএসের সহযোগিতায় এই খালের পুনঃ খনন করা হয়।  এতে ব্যায় হবে ৮ লক্ষ ৭৯ হাজার।  মঙ্গলবার (১০) বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, নব পল্লব সিএনআরএসের ম্যানেজার মুহাঃ মুস্তাক মাহমুদ, সহ স্খানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় খেওনা গ্রামের কৃষক মোঃ আয়ুব আলী বলেন, এই খালটি খননের ফলে এই এলাকার কৃষকদের ব্যাপক উপকারে আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে