হাটহাজারীতে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস উদযাপিত

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৮:১৯ পিএম
হাটহাজারীতে জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস উদযাপিত

চট্টগ্রামের  হাটহাজারীতে গতকাল  মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ্র্যালী, আলোচনা সভা ও মহড়া আয়োজন করেন। এবারের জাতীয়  দূর্যোগ প্রস্ততি দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল "দূর্যোগ প্রস্ততিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব"। ্র্যালী পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আবদুল মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম,  একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,   পিআইও দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,  শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন দূর্যোগ মুহুর্তের মধ্যে একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। বিশেষ করে অগ্নিদূর্ঘটনা।অন্যান্য প্রাকুতিক দূর্যোগ হলে মানুষের কিছু সম্পদ হলে ও রক্ষা করা যায়। কিন্তু অগ্নি দূর্ঘটনা  ঘটলে মানুষের  আর কিছু অবশিষ্ট থাকে না। তাই  অগ্নিদূর্ঘটনার বিষয় লোকজনকে সচেতন থাকবে হবে। আর এই সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর সরকার জাতীয় দূর্যোগ প্রস্ততি দিবস আয়োজন করে থাকে। 

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে