গাংগাইল ইমদাদুল উলুম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শাহ আলম

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৮:৪২ পিএম
গাংগাইল ইমদাদুল উলুম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির  সভাপতি প্রভাষক শাহ আলম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৫-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার গাংগাইল ইমদাদুল উলুম দাখিল মাদরাসা পরিচালনার জন্য  ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিষ্টার প্রফেসর ছালেহ আহমাদ সাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

অনুমোদিত কমিটিতে সভাপতি হয়েছেন ,কটিয়াদী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক শাহ আলম। অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসাইন,সাধারণ শিক্ষক সদস্য মোঃ আল আমিন,ভারপ্রাপ্ত সুপারকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন হয়। অনুমোদিত কমিটির শর্ত দেওয়া হয়েছে ক. মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কর্মকান্ডের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৫ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে এ কমিটি যে কোন সময় বাতিল করা যাবে। খ. বর্তমান এডহক কমিটির সময়সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। গ.আগামী পরীক্ষার ফলাফল গুনগত ও সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক হতে হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে